Weather Forecast Of Bengal: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! সপ্তাহের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানাল হাওয়া অফিস
ফের নিম্নচাপের ভ্রুকুটি! সোমবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। ওড়িশা অন্ধ উপকূলের ওপর সৃষ্ট নিম্নচাপটি ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এটি ধীরে ধীরে গুজরাটের অভিমুখে যাবে। তবে পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটির কোন সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
আজ সোমবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়া কলকাতা-সহ সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এদিকে গতকাল দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে। নিম্নচাপ এলাকার কারণে আগামী কুড়ি তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে যেতেও নিষেধ করা হয়েছে।
গতকাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)