Weather Forecast Of Bengal: বৃষ্টি কমার ইঙ্গিত দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে চলবে বৃষ্টি; আপাতত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ জানাল আবহাওয়া দফতর
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে সুস্পষ্ট নিম্নচাপ রুপে অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে পূর্ব উত্তর প্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে। যার ফলে কমবে নিম্নচাপের চোখ রাঙ্গানি। নিম্নচাপের প্রভাব কম থাকায় বৃষ্টি থামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তবে বৃষ্টি থামলেই আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে।আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিম্নচাপের গেরো কাটলেও বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গেও, তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ ও নদীয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে।আগামী ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খব আগামী ২১ জুলাই পর্যন্ত কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে বিক্ষিপ্তভাবে, জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। শহর ও শহরতলির আকাশ মোটের উপর মেঘলাই থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)