Weather Forecast Of Bengal: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, তুলনামূলকভাবে বৃষ্টি কমবে দক্ষিণে জানাল আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ায় আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আজ থেকে আগামী ৭-৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েক দিন রাজ্যের অনেক জায়গায় বর্ষাকালীন বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুলনামূলকভাবে বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬-৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, আকাশ বেশিরভাগ সময়েই রৌদ্রোজ্জ্বল থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)