Weather Forecast Of Bengal: ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে এখনই থামবে না বৃষ্টি পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর; ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎসজীবীদের

WB Weather Update 1708 Photo Credit: X

পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বাতাসের উপরের স্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর প্রভাবে ওই এলাকায় আগামী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর কারণে আগামী দু একদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উপকূলীয় অংশে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। দমকা বাতাস থাকার কারণে মৎস্যজীবীদের আগামী নিষেধ করা হয়েছে।

বিগত কয়েকেদিনের মত মঙ্গলবারও আকাশের মুখভার, হালকা বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টায় অংশত মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।  বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement