West Bengal Monsoon: ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আকাশজুড়ে মেঘের ঘনঘটা, কিন্তু বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমো গরম থেকে রেহাই মেলেনি৷ এদিকে গতকাল থেকে বৃষ্টির (Monsoon) পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ তো ইতিমধ্যেই ভাসছে৷

প্রতীকী ছবি (Photo Credits: Flickr, Satish Krishnamurthy)

কলকাতা, ১ জুলাই: আকাশজুড়ে মেঘের ঘনঘটা, কিন্তু বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমো গরম থেকে রেহাই মেলেনি৷ এদিকে গতকাল থেকে বৃষ্টির (Monsoon) পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ তো ইতিমধ্যেই ভাসছে৷ আগামী ৫ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে রেখেছে আলিপুরের হাওয়া অফিস৷ আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।   আরও পড়ুন-Coronavirus Cases In India: ফের হাজারের উপরে দৈনিক মৃত্যু, নতুন আক্রান্ত ৪৮,৭৮৬ জন

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement