Weather Forecast For Bengal: কাটেনি নিম্নচাপের গেরো, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস আবহাওয়া দফতরের

Low Presure Rainfall (Photo Credit: X@airnewsalerts)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ নিজের শক্তি অনেকটাই বাড়িয়ে এই মুহুর্তে সেটি অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে। অত্যন্ত ধীর গতিতে প্রচুর জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ নিয়ে স্থলভাগ অতিক্রম করবে সেই নিম্নচাপ। যার ফলে গতকালের পর আজ মঙ্গলেও আকাশের মুখ থাকবে ভার। দীঘা উপকূলের খুব কাছে অবস্থান করা নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিমাঞ্চলের জেলা ছুঁয়ে ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আজ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। উঁচু ঢেউ উঠবে। ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রপৃষ্ঠে।তাই বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের মত মেঘলা আকাশ সকাল থেকেই উত্তরবঙ্গে।আবহাওয়া অফিস জানিয়ছে উত্তরবঙ্গে  বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement