Weather Forecast For Bengal: শুক্রবার থেকে রাজ্যে ফের বাড়বে তাপমাত্রার পারদ, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও; পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
শুক্রবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রার পারদ। আগামী ৩ থেকে ৪ দিনে কমপক্ষে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। এমনিতে শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে।আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামিকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গ, এমনকী উত্তরঙ্গেও। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ জুন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সেক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ই জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না। ফলে চলতি সপ্তাহে বৃষ্টি সম্ভাবনাও কম।
আজ, শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।মৌসুমী অক্ষরেখা ক্রমশ দুর্বল হয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্চায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পুবের বেশ কিছু রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে গরম হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।
বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৬৫ শতাংশ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)