WB Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষার ফলাফল শীঘ্রই ঘোষণা করা হবে! ফলাফল কোথায় জানতে পারবেন তা দেখুন

How to check madhyamik Result (Photo Credit: X@TimesNowCareers & @careers360)

আজ (২ মে ২০২৫) ২০২৫ সালের মাধ্যমিক দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকাল ৯ টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে। গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবার ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪, যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা। পর্ষদের সাংবাদিক সম্মেলন শেষ হবার পরে দশম শ্রেণীর ফলাফল শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলির মাধ্যমে সকাল ৯.৪৫ থেকে দেখতে পাবে।স্কুলগুলিকে সকাল ১০ টা থেকে বোর্ডের নিজ নিজ ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক রেজাস্ট ২০২৫ কোথায় দেখবেন (Where to Check Madhyamik Result 2025):

মাধ্যমিকের ফলাফল দেখার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলি হল-

  • result.wbbsedata.com
  • wbbse.wb.gov.in
  • wbresults.nic.in
  • iresults.net
  • fastresult.in
  • অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, দশম শ্রেণীর মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপেও দেখা যাবে- iresults.net/wbbse-app এর মাধ্যমে।
  • রেজাল্ট দেখার জন্য লাগবে Roll Number (রোল নম্বর) ও Date of Birth (জন্মতারিখ)

কীভাবে দেখবেন ফলাফল (How to Check Madhyamik Result 2025):

১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।

২. ‘WB Madhyamik Class 10 result 2025’ লিঙ্কে ক্লিক করুন।

৩. Roll Number ও জন্মতারিখ দিন।

৪. স্কোরকার্ডের PDF স্ক্রিনে এসে যাবে।

৫. ডাউনলোড করুন ও প্রিন্ট নিয়ে রেখে দিন।

এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত হবে, সেদিকে নজর আছে শিক্ষা মহলের। গত বছর মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। ২০২৩ সালে ৮৬.১৫ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিল। ২০২২ সালে অবশ্য পাশের হার কিছুটা বেশি ছিল। সেই বছর পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। এবার মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশের গণ্ডি কি পার করতে পারবে? উত্তরটা মিলবে আর কিছুক্ষণেই।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement