Jangipur Violence: জঙ্গিপুরে ওয়াকফ প্রতিবাদে জ্বলল আগুন, তোপ অমিত মালব্যর

নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আগুন জ্বলল। জঙ্গিপুরে ওয়াকফ আইনের প্রতিবাদ এমন জায়গায় গেল যা পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে গেল।

WAQF Bill Protest in Jangipur. (Photo Credits:X)

নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আগুন জ্বলল। জঙ্গিপুরে ওয়াকফ আইনের প্রতিবাদ এমন জায়গায় গেল যা পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে গেল। পুলিশের আগুনে জ্বলল পুলিশের গাড়িও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত জায়গায় পৌঁছল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে হল স্থানীয় বিধায়ক জাকির হোসেন-কে।

কীভাবে ছড়াল আগুন

সংবাদমাধ্যমে প্রকাশ, ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে PWD ময়দান থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল ওমরপুরের কাছে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাতে বাধা দিতে যায় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাওয়ার সময়, তা সামাল দিতে কাঁদানে গ্যাসের ব্যবহারও করে পুলিশ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন সেখানে পরিস্থিতি থমথমে। জঙ্গিপুরে গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

এই ইস্যুতে বিজেপি নেতা অমিত মালব্যের টুইট

অমিত মালব্যর তোপ, উড়িয়ে দিল তৃণমূল

এই ইস্যুতে মমতার সরকারকে তার স্বভাবসিদ্ধ টুইটেই তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। যদিও তৃণমূলের নেতারা অমিত মালব্যের টুইটকে গুরুত্ব দিতে নারাজ। জঙ্গিপুর নিয়ে কোনওরকম গুজবে কান দিতে নিষেধ করেছে রাজ্য প্রশাসন।

ওয়াকফ বিলের প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন প্রান্তে

সম্প্রতি ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বড় বিক্ষোভের ঘটনা ঘটেছে। কলকাতার পার্ক স্ট্রীট থেকে গুজরাটের আমেদাবাদ, দিল্লির বিভিন্ন অংশ, মণিপুরে ওয়াকফ আইন বিরোধী বড় আন্দোলন হয়েছে। উত্তরপ্রদেশের কিছু অংশেও ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement