Derek O'Brien On Manipur Violence: 'মণিপুরের ঘটনা নিয়ে সংসদে আগে প্রধানমন্ত্রীকেই বলতে হবে', ভিডিয়োতে দেখুন আরও কী বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান

'মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সংসদের যে কোনও একটি কক্ষে আগে বক্তব্য রাখতে হবে। তারপরই আমরা বিরোধীরা সবাই এই বিষয়ে কথা বলব।' শনিবার মণিপুর প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে একথাই বললেন তৃণমূল নেতা ও রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ান।

Photo Credits: ANI

কলকাতা: 'মণিপুরের (Manipur) ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Modi) সংসদের যে কোনও একটি কক্ষে আগে বক্তব্য রাখতে হবে। তারপরই আমরা বিরোধীরা সবাই এই বিষয়ে কথা বলব।' শনিবার মণিপুর প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে একথাই বললেন তৃণমূল নেতা ও রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ান (TMC leader & Rajya Sabha MP Derek O'Brien)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপিই (BJP) বিশৃঙ্খলা সৃষ্টি করে সংসদ (Parliament) অচল করে দিচ্ছে। মণিপুর নিয়ে বিতর্ক (debate) শুরু হোক, লোকসভা (Lok Sabha) না রাজ্যসভা (Rajya Sabha) কোথায় এই বিষয় নিয়ে আলোচনা (discussion) শুরু করবেন তা ঠিক করুন প্রধানমন্ত্রী। আমরা সমস্ত বিরোধীরা (Opposition) এই বিষয়ে নিয়ে কথা (speak) বলব। কিন্তু, প্রধানমন্ত্রীকে আগে কথা বলতে হবে।"

গত ৪ মে থেকে অশান্তি শুরু হয়েছিল মণিপুরে। দুটি গোষ্ঠীর মানুষদের মধ্যে তুমুল গণ্ডগোলের জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়। নষ্ট হয় কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। জখম হন আরও অনেক মানুষ। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। ঝামেলায় জড়িত থাকার অভিযোগ কয়েকশো মানুষকে গ্রেফতার করে প্রশাসন। চারিদিকে এই বিষয় নিয়ে যখন তুমুল আলোচনা চলছে তখন গত ১৯ তারিখ একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় কুকি উপজাতির দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হচ্ছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনায় শনিবার পর্যন্ত মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Malda: মালদায় দুই মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ, মমতাকে তোপ দিলীপ ঘোষের

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement