Sreebhumi Durga Puja 2025: শ্রীভূমিতে এবার বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির, নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের থিমে সাজছে লেকটাউনের দুর্গাপুজো

গতবারের পর এবারেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় হাজির হচ্ছে দুনিয়ার সেরা একটি মন্দির। কলকাতার দুর্গাপুজোর বড় আকর্ষণ লেকটাউনের শ্রীভূমিতে গতবার তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ।

Swami Narayan Temple in Robbinsville. (Photo Credits:X)

Sreebhumi Durga Puja 2025: গতবারের পর এবারেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় হাজির হচ্ছে দুনিয়ার সেরা একটি মন্দির। কলকাতার দুর্গাপুজোর বড় আকর্ষণ লেকটাউনের শ্রীভূমিতে গতবার তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। আর এবার শ্রীভূমির থিম হতে চলেছে ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রবিনসভিলের স্বামী নারায়ণ মন্দির ( BAPS Swami Narayan Temple in Robbinsville, New Jersey) এবার শ্রীভূমির থিম। নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরটিকে আমেরিকার অক্ষরধাম মন্দির বলা হয়। আজ, রবিবার শ্রীভূমির খুঁটিপুজোর পর জানা যায় এবছরের থিম।

নিউ জার্সির এই অত্যন্ত সুন্দর এই মন্দিরের স্থাপত্য মূলত ভারতীয় ঐতিহ্যবাহী নকশায় নির্মিত হয়েছে। রাজারস্থানের পাথর, ইতালির মার্বেল দিয়ে ভারতীয় শিল্পী ও কারিগরদের হাতে খোদাই করা পাথর ব্যবহার করা হয়েছে নিউ জার্সির রবিনসভিলের স্বামী নারায়ণ মন্দিরে।

দেখুন নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের ভিডিও

এবার শ্রীভূমির থিম নিউ জার্সির মন্দির

২০২৩ সালে নিউ জার্সিতে এই মণ্ডপটি উদ্বোধন করা হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement