Suvendu Adhikari: আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠক

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আরও রাশভারী বিজেপির। জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যম সূত্রের খবর, বারুইপুরে জনসভার পরেই রওনা দিচ্ছেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ডাকা হয়েছে শুভেন্দুকে। অমিত শাহ বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং দিলীপ ঘোষের সঙ্গেও।

শুভেন্দু অধিকারী (Photo Credits: ocial Media)

কলকাতা, ২ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আরও রাশভারী বিজেপির (BJP)। জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংবাদমাধ্যম সূত্রের খবর, বারুইপুরে জনসভার পরেই রওনা দিচ্ছেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ডাকা হয়েছে শুভেন্দুকে। অমিত শাহ বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং দিলীপ ঘোষের সঙ্গেও।

আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বিধায়ক দীপক হালদার। গতকাল দল ত্যাগ করেন তিনি।সভার আগে উত্তেজনা সভাস্থলজুড়ে ছড়াল উত্তেজনা। আজ বারুইপুরে বিজেপির তরফে যোগদান মেলার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। বিজেপির অভিযোগ, সেই সভা উপলক্ষে বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে যে সব দলীয় পতাকা টাঙানো হয়েছিল, তা খুলে ফেলে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে। আরও পড়ুন, আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে জাতীয় ও রাজ্য সড়কগুলি অবরোধের ডাক দিলেন আন্দোলনরত কৃষকেরা

অন্যদিকে, আজ উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারের ফালাকাটায় একাধিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। ফালাকাটার মিল রোড ময়দানে আজ দুপুর ১টায় রয়েছে পরিষেবা প্রদান অনুষ্ঠান। এরপর ৩০০ আদিবাসী তরুণীর গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেবেন মমতা ব্যানার্জি। আগামিকাল আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূলনেত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement