Abhishek Bnaerjee: 'সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি', জানাল সুপ্রিম কোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে। কেন ইডি বা সিবিআই পক্ষপাতদুষ্ট, সে বিষয়ে আজ প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। বিজেপির অঙ্গুলিহেলনেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেলও অভিযোগ করে তৃণমূল। বিজেপি

Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ২ সেপ্টেম্বর: আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সম্প্রতি। সেই মামলার শুনানি শুক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু আজ সেই শুনানি হয়নি। সোমবার ওই মামলার শুনানি হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয় সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে। কেন ইডি বা সিবিআই পক্ষপাতদুষ্ট, সে বিষয়ে আজ প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। বিজেপির অঙ্গুলিহেলনেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেলও অভিযোগ করে তৃণমূল। বিজেপি বিরোধী হলেই তাঁর বিরুদ্ধে ইডি (ED), সিবিআই (CBI) তৎপর। ইডি, সিবিআই বিজেপির পরিকল্পনার অঙ্গ। না হলে বিজেপি নেতারা কীভাবে বলছেন যে কবে কাকে ইডি, সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, আটক করবে এসব বিষয়ে। রাজনৈতিকভাবে হেনস্থা করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতারা বলে দিচ্ছেন, কখন কী  হবে। সুকান্ত মজুমদারের মত 'ব্যর্থ' বিজেপি যাঁরা রয়েছেন, তাঁরাই এই ধরনের কাজ করছেন বলে অভিযোগ করেন কুণাল ঘোষ।

অন্যদিকে বড় কোনও কিছু ঘটবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাঁদের নামের তালিকা দিয়ে এসেছেন, তাঁদেরই গ্রেফতার করা হবে বলে মন্তব্য সুজন চক্রবর্তীর। যারা পাঁচারকারী, তাঁদের জেলের ভিতরেই থাকা উচিত। বাকি নামের তালিকা মুখ্যমন্ত্রী দিল্লিতে দিয়ে এসেছেন বলে কটাক্ষ করেন সুজন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement