Partha Chatterjee: জেলে 'বিপাকে' পার্থ, ফুলে গেল পা, হাঁটাচলায় সমস্যা প্রাক্তন মন্ত্রীর

কী কারণে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জেলের চিকিৎসকদের কথায়, গ্রেফতারির পর থেকে বিশেষ হাঁটাচলা করছেন না পার্থ। সেই কারণে তাঁর পা ফুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Partha Chatterjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৮ অগাস্ট:  প্রেসিডেন্সি জেলই বর্তমান ঠিকানা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। জেলে কয়েক দিন কাটাতে না কাটাতেই এবার বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, জেলে থাকাকালীন পা ফুলতে শুরু করেছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে জেলের সেল থেকে শৌচাগার পর্যন্ত যেতে পারছেন না। ফলে স্নানের জন্য প্রাক্তন মন্ত্রীকে আলাদাভাবে জল তুলে দেওয়া হয়েছে। সেই তোলা জলেই আপাতত স্নান সারছেন পার্থ। তবে কী কারণে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জেলের চিকিৎসকদের কথায়, গ্রেফতারির পর থেকে বিশেষ হাঁটাচলা করছেন না পার্থ। সেই কারণে তাঁর পা ফুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পা ফুলে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের এখনও তেমন কোনও চিকিৎসা হয়নি বলেই খবর।

এদিকে ইডি-র (ED) হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লাগাতার বেফাঁস মন্তব্য করায় কুণাল ঘোষকে সেন্সর করছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণালের মন্তব্য, ''আমি বোরোলিনে বিশ্বাসী, জীবনের ওঠা-পড়া গায়ে লাগে না।''

আরও পড়ুন: Kunal Ghosh: তৃণমূল সেন্সর করার পর বিস্ফোরক কুণাল ঘোষ

পার্থর গ্রেফতারির পর কুণাল ঘোষ যেবাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement