Berhampore: বহরমপুরে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক, পুলিশের জালে ২ পাচারকারী

ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের মাদক। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত এই জেলায় বিগত কয়েকমাস ধরে একের পর এক ঘটনা ঘটছে।

ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের মাদক। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত এই জেলায় বিগত কয়েকমাস ধরে একের পর এক ঘটনা ঘটছে। বুধবার দুপুরে একটি এসইউভি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫২ কেজি গাঁজা। সেই সঙ্গে আটক হয়েছে ২ পাচারকারী। যদিওই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। ইতিমধ্যেই গাড়ি সহ বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করেছে মুর্শিদাবাদ পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ।

গ্রেফতার ২ অভিযুক্ত

বুধবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ এলাকাগুলি নজরদারিতে বাড়িয়েছিল। সেই সময় বহরমপুরের ১২ নম্বর জাতীয় সড়কের কাছে ফাতেহপুর বাইপাস এলাকায় একটি এসইউভি গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় প্যাকেট ও বাদামি কাগজে মোড়া একাধিক প্যাকেট দেখতে পায় পুলিশ। সেগুলি খতিয়ে দেখতেই উদ্ধার হয় মাদক।

আগেও মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয়েছে মাদক

এর আগেও চলতি মাসের শুরুর দিকে বাদশাহী রোডে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৬৩ কেজির বেশি গাঁজা। সেই সময়ও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এবারেও সেই বিশেষ অপারেশন গ্রুপের হাতেই ধরা পড়ল ১৫২ কেজি মাদক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement