Scottish Church College: ছাত্রীকে ‘অশ্লীল মেসেজ’ পাঠানোর অভিযোগে শিক্ষককে সাসপেন্ড করল স্কটিশ চার্চ কলেজ
স্কটিশ চার্চ কলেজে এক ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে সাসপেন্ড অভিযুক্ত শিক্ষক।
কলকাতা: স্কটিশ চার্চ কলেজে (Scottish Church College) ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষকে সাসপেন্ড (Suspend)। স্কটিশ চার্চ কলেজের শারীরিক শিক্ষার একজন শিক্ষক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে মেসেজ পাঠিয়ে উত্যক্ত করত বলে জানা গিয়েছে। পড়ুয়াদের তরফে দাবি করা হয়, গত কয়েক মাস ধরে আরও কিছু ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত শিক্ষক। শিক্ষার্থীদের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন এবং লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তকে বরখাস্ত করেছে।
অভিযোগ উঠেছে কলকাতার বাইরে থেকে আসা গরিব ছাত্রীদের নিশানা করেন ওই অধ্যাপক। ছাত্রীরা লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চাইত না। ওই শিক্ষক উনি কয়েকজন ছাত্রীকে লাগাতার অশালীন মেসেজ পাঠিয়ে যাচ্ছিলেন। তাদের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিচ্ছিলেন এমন অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Government Declares National Holiday On Eid? ভারতে ঈদুল আজহা কি জাতীয় ছুটি? বকরি ঈদে বন্ধ থাকবে ব্যাঙ্ক, অফিস, স্কুল, কলেজ? জানুন
Advertisement
Advertisement
Advertisement