Ram Navami: অস্ত্র হাতে হাওড়ায় রাম নবমীর মিছিলে, বিহার থেকে গ্রেফতার ১৯-এর সুমিত
রাম নবমীর (Ram Navami) মিছিলে অস্ত্র হাতে মিছিলের অভিযোগে গ্রেফতার করা হল সুমিত সাউ নামে এক যুবককে। বছর ১৯-এর ওই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয় বলে খবর। রাম নবমীতে হাওড়ায় উত্তেজনা ছড়ায়। ওইদিন হাওড়ায় রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে ধর্মীয় মিছিলে দেখা যায় সুমিত সাউকে। এরপর থেকেই ওই যুবককে গ্রেফতারির দাবি তোলে তৃণমূল কংগ্রেস। রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে হাজিরার জন্য ওই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হাওড়া পুলিশ মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করেছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে (CID)।
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Bihar: পারিবারিক অশান্তির জেরে সন্তানদের নিয়ে গভীর কুয়োয় ঝাঁপ দিলেন গৃহবধূ, ঘটনার পর থেকে পলাতক মৃতের শাশুড়ি
Chirag Paswan: মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই বিধানসভা ভোটে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Advertisement
Advertisement
Advertisement