PM Narendra Modi In Sikkim: বাংলা-সহ চার রাজ্য সফরে মোদী, প্রথম গন্তব্য সিকিম, প্রধানমন্ত্রীর জন্য সেজে উঠছে পাহাড়

সেখানে পৌঁছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে।

সেজে উঠছে পাহাড় (ছবিঃANI)

নয়াদিল্লিঃ দু'দিন ব্যাপী চার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রথম গন্তব্য সিকিম। সেখান থেকে পশ্চিমবঙ্গ (West Bengal), বিহার (Bihar) এবং উত্তরপ্রদেশ (Uttar Pradesh)হয়ে দিল্লি (Delhi)ফিরবেন নমো। আজ ২৯ মে ও কাল ৩০ মে, এই দু'দিনে চার রাজ্য ঘুরবেন মোদী। আজ, বৃহস্পতিবার সকাল ১১ টায় সিকিম পৌঁছে ‘সিকিম@৫০: হোয়ার প্রোগ্রাম মিট্‌স পারপাস অ্যান্ড নেচার নেচার্‌স গ্রোথ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এই জনসভায় যোগ দিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এছাড়া সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন করার কথা রয়েছে। আর প্রধানমন্ত্রীর আগমনের কারণে সেজে উঠেছে সিকিম। রাস্তা ছেয়েছে পতাকা ও পোস্টারে। সিকিমজুড়ে যেন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মোদীর জন্য সেজে উঠছে পাহাড়

উল্লেখ্য, সিকিম থেকেই বাংলার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে চেপে সোজা পৌঁছবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দুপুর ২ টো নাগাদ উত্তরবঙ্গে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেখানে পৌঁছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। ১০১০ কোটি টাকার এই প্রকল্প দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করবে। এরপর ৩ টে নাগাদ জনসভায় যোগ দেবেন নমো।

বাংলা-সহ চার রাজ্য সফরে মোদী, প্রথম গন্তব্য সিকিম, প্রধানমন্ত্রীর জন্য সেজে উঠছে পাহাড়

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement