Barasat: চারদিন বন্ধ থাকার পর অফিস খুলতেই বোমা হামলার হুমকি, বারাসতে জেলাশাসকের প্রশাসনিক ভবনে বাড়ানো হল নিরাপত্তা

শনি থেকে মঙ্গলবার চারদিন অফিস বন্ধ থাকার পর বুধবারেই রাজ্যে সমস্ত জায়গায় সরকারী অফিস খুলেছে। বারাসতেও জেলা শাসকের অফিস বুধবারই খুলেছে।

শনি থেকে মঙ্গলবার চারদিন অফিস বন্ধ থাকার পর বুধবারেই রাজ্যে সমস্ত জায়গায় সরকারী অফিস খুলেছে। বারাসতেও জেলা শাসকের অফিস (Barasat DM Office) বুধবারই খুলেছে। তবে এদিন অফিস খুলতেই এল বোমা হামলার হুমকি। বারাসতে জেলা শাসকের প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি গেল অফিসিয়াল মেইল অ্যাকাউন্টে। তারপরেই আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। এদিকে ওদিকে ছুটতে শুরু করেন সকলে। খবর পেয়েই বারাসত থানা থেকে তড়িঘড়ি পাঠানো হল পুলিশ। এল বম্ব স্কোয়াডের আধিকারিকরা, পুলিশ কুকুরও এল ভবনে। চারদিকে চিরুনি তল্লাশি চালিয়েও পাওয়া গেল না কিছু। যার ফলে আপাতত স্বস্তিতে কর্মীরা।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রশাসনিক ভবন

জানা যাচ্ছে, এদিন সকালে অফিসে এসে অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট খোলেন আধিকারিকরা। সেখানেই দেখেন একটি সন্দেহজনক মেইল পড়ে রয়েছে। মেইলটি খুলতেই লেখা আসে জেলা শাসকের অফিস বর্তমানে নিরাপদ নয়। যে কোনও সময় হামলা হতে পারে। তারপরেই লেখা রয়েছে বিকেল সাড়ে ৪টে নাগাদ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে প্রশাসনিক ভবন। হুমকি পেতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে জেলা শাসকের ভবনের গেটে বাড়ানো হয় নিরাপত্তা। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে তারপরে ঢোকানো হচ্ছে মানুষদের।

জেলা শাসকে অফিসে আসেন পুলিশ সুপার

এছাড়া গেটে বাড়ানো হয় নিরাপত্তা। যাঁরাই আসছে, কিংবা আশেপাশে ঘোরাঘুরি করছেন তাঁদের ব্যাগ বা জিনিসপত্রে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশ কুকুরকে। তাঁরাও গোটা এলাকা খতিয়ে দেখে। এছাড়া মোতায়েন ছিলেন বম্ব স্কোয়াডের আধিকারিকরাও। পরবর্তীকালে প্রশাসনিক ভবন পরিদর্শন করেন জেলা পুলিশ সুপারও। তবে বেলা সাড়ে ৪টে নাগাদও কিছু সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায়নি বলেই খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement