Famous Biriyani Shop Owner Arrested: বন্দুক দেখিয়ে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি, মধ্যমগ্রাম থেকে গ্রেফতার জনপ্রিয় বিরিয়ানি দোকানের মালিক

মেয়াদ শেষ হলেও ঘর ছাড়ছিলেন না। সেই কারণে মালিক ও ভাড়াটের মধ্যে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। দিন কয়েক আগে ভাড়াটেকে সামনাসামনি এই কথাটি বলতে গিয়ে মহা বিপদে পড়েন ঘরের মালিক।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মেয়াদ শেষ হলেও ঘর ছাড়ছিলেন না। সেই কারণে মালিক ও ভাড়াটের মধ্যে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। দিন কয়েক আগে ভাড়াটেকে সামনাসামনি এই কথাটি বলতে গিয়ে মহা বিপদে পড়েন ঘরের মালিক। কার্যত লোক দিয়ে মারধর করা হয় এবং বন্দুক উঁচিয়ে প্রাণনাশের হুমকিও দেয় ওই ব্যক্তি। আর এই ঘটনাটি ঘিরে বেশ ভালোই চাঞ্চল্য ছড়িয়েছিল মধ্যমগ্রাম (Madyamgram) এলাকায়। জানা যাচ্ছে, অভিযুক্ত ভাড়াটে হলেন বাংলার একটি জনপ্রিয় বিরিয়ানি দোকানের কর্ণধার অনির্বাণ দাস। তাঁর বারাকপুর ও মধ্যমগ্রামে দুটি দোকান রয়েছে।

চুক্তি শেষ হলেও দোকান ছাড়ছিলেন না অনির্বাণ

পুলিশসূত্রে খবর, মধ্যমগ্রামের দোকানটি বিশ্বজিৎ দত্তের থেকে দুবছর আগে ভাড়া নিয়েছিলেন। তবে সম্প্রতি সেই চুক্তিটি শেষ হয়ে যায়। অভিযোগ, চুক্তি শেষ হলেও অনির্বাণ ভাড়া দিচ্ছিলেন ঠিকই, কিন্তু নতুন করে কোনও চুক্তিপত্রে সই করতে চাইছিলেন না। এমনকী দোকানটিও ছাড়ছিলেন না। এই নিয়ে বিশ্বজিতের সঙ্গে আগেও বচসা হয়েছিল।

বিশ্বজিতের ওপর হামলা চালায় অনির্বাণ

দিনকয়েক আগে অনির্বাণ দোকানে এলে বিশ্বজিতও আসেন। তখনই দোকানের কর্মচারীদের নিয়ে বিশ্বজিতের ওপর হামলা চালায় অনির্বাণ। এমনকী নিরাপত্তারক্ষীদের থেকে বন্দুক নিয়ে আক্রান্ত ব্যক্তিকে প্রাণনাশের হুমকিও দেয় অনির্বাণ। আক্রান্ত অবস্থায় থানায় গিয়ে বিরিয়ানি সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মধ্যমগ্রাম থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement