Robbery Caught on Camera: প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে সোনার দোকানে দেদার লুট, ডাকাতির মুহূর্ত সিসিটিভি বন্দি, নিন্দায় সরব তেজস্বী
প্রকাশ্য দিবালোকে রাজ্যেজুড়ে নির্ভীক অপরাধীরা ঘুরে বেরাচ্ছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ তেজস্বীর।
প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে সোনার দোকানে চলল লুট। খোয়া গেল লক্ষ লক্ষ টাকার গয়না। মাথায় হাত বিক্রেতার। বিহারের (Bihar) মুজাফরপুরে সোনার দোকান লুটের সিসিটিভি ক্যামেরাবন্দি মুহূর্ত এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ সরকারের নিন্দায় সরব হয়েছেন তেজস্বী যাদব। প্রকাশ্য দিবালোকে রাজ্যেজুড়ে নির্ভীক অপরাধীরা ঘুরে বেরাচ্ছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ তেজস্বীর।
সিসিটিভি ফুটেজটিতে দেখা যাচ্ছে, একদল যুবক মুখে কাপড় জড়িয়ে আচমকাই দোকানের মধ্যে ঢুকে আসে। বন্দুক উঁচিয়ে ভয় দেখানো শুরু করেন দোকানদার এবং ক্রেতাদের। লুটের ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ। জানা যাচ্ছে, ওই দোকান থেকে ডাকাতের দল প্রায় আড়াই লক্ষ টাকা এবং ১৩ লক্ষ টাকার গয়না লুট করে বাইক ছুটিয়ে চম্পট দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তেজস্বী। বলেন, নীতিশ কুমারের শাসনকালে বিহার পুলিশ দুষ্কৃতীদের ভয়ে ভীত তাই অপরাধীরা নির্ভীক হয়ে সর্বত্র বিচরণ করে বেরাচ্ছে।
প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে সোনার দোকানে লুটঃ
बिहार की विधि व्यवस्था का आज फिर जनाजा निकालते हुए बेख़ौफ़ अपराधियों ने मुजफ्फरपुर में पिस्तौल की नोक पर दिनदहाड़े आभूषण दुकान से बड़ी लूट की।
बिहार में पुलिस बदमाशों से डरी रहती है, अपराधी निडर रहते है और सरकार हर घटना पर बेशर्मी की चादर ओढ़े सोई रहती है।
वैश्य वर्ग के… pic.twitter.com/JtrUVuToCZ
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 2, 2025
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আরও অভিযোগ, রাজ্যে নিত্যদিন বিভিন্ন দোকানে ডাকাতির ঘটনা ঘটে চলেছে। খুনের সংখ্যা অগণিত পর্যায়ে পৌঁছে গিয়েছে। অথচ নির্বাক রয়েছে পুলিশ
(The above story first appeared on LatestLY on May 03, 2025 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

