Covid-19 Death in Kolkata: কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, বাড়ছে উদ্বেগ

রাজ্যেও থাবা বসাল করোনাভাইরাস, কলকাতার হাসপাতালে ৪৩ বছর বয়সী মহিলার মৃত্যু।

করোনাভাইরাস (Photo Credits: Pixabay)

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) এর কারণে প্রথম নথিভুক্ত মৃত্যু। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ৩১৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে ৩৭২ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Dengue Update Of Kolkata: বাংলায় করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, উদ্বেগ প্রকাশ কলকাতার মেয়রের

স্বাস্হ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর ৪৩-এর এক মহিলা কলকাতার (Kolkata) আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement