Kolkata: লকডাউনের মাঝেই গুলির শব্দে কেঁপে উঠল কলকাতা
লকডাউনে শুনশান কলকাতা (Lockdown in West Bengal)। ঘরে বন্দি মানুষজন। সেই সময় আচমকাই বৃহস্পতিবার দুপুরে গুলির শব্দে কেঁপে উঠল রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) থানা এলাকা। ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা, ২৬ মার্চ: লকডাউনে শুনশান কলকাতা (Lockdown in West Bengal)। ঘরে বন্দি মানুষজন। সেই সময় আচমকাই বৃহস্পতিবার দুপুরে গুলির শব্দে কেঁপে উঠল রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) থানা এলাকা। ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Sourav Ganguly Donates Rice: সংক্রমণ রুখতে লকডাউন, সহায় সম্বলহীনদের জন্য ৫০ লাখের চাল দিলেন সৌরভ গাঙ্গুলি
পুলিশ সূত্রে খবর, লেক থানা এলাকা চত্বরে একটি ফাঁকা জায়গায় মদ্যপান করছিল একদল যুবক। সেই সময় আচমকাই তাদের মধ্য়ে একটি বিষয় নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্ক পৌঁছায় হাতাহাতিতে। শেষে আচমকাই একজন বন্দুক বের করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলি লেগে একজন মাটিতেই লুটিয়ে পড়ে বলে জানা গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ওই ব্যক্তি। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Rani Mukerji Birthday Special: অভিনয় দক্ষতায় দর্শকের মনের 'রানি' তিনি, ঝুলিতে ৭টি ফিল্মফেয়ার, রানি মুখার্জির জন্মদিনে সেরা ছবির সম্ভার
Rang Panchami 2025: হোলির ৫ দিন পর পালিত হয় রং পঞ্চমী, জেনে নিন ২০২৫ সালের রং পঞ্চমীর দিনক্ষণ ও গুরুত্ব...
February 2025 Vivah Muhurat: বিবাহের জন্য ফেব্রুয়ারি মাস গুরুত্বপূর্ণ, জেনে নিন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের বিয়ের শুভ দিনক্ষণ...
Advertisement
Advertisement
Advertisement