Dilip Ghosh In Digha Jagananth Temple: বিয়েতে মুখ্যমন্ত্রীর উপহার, এবার দিঘার জগন্নাথ মন্দিরে হাজির দিলীপ ঘোষ, সঙ্গে স্ত্রী রিঙ্কু

Dilip Ghosh In Digha Jagananth Temple: বিয়েতে মুখ্যমন্ত্রীর উপহার, এবার দিঘার জগন্নাথ মন্দিরে হাজির দিলীপ ঘোষ, সঙ্গে স্ত্রী রিঙ্কু
Dilip Ghosh In Digha Jagannath Temple (Photo Credit: FB/Screengrab)

দিঘার জন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) পৌঁছে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্ত্রী রিঙ্কুকে নিয়ে দিঘায় পৌঁছলেন দিলীপ। জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্য়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়। রাজ্য সরকারের সেই আমন্ত্রণ রক্ষা করে দিঘার জগন্নাথধামে পৌঁছে যান বিজেপি নেতা। দিলীপ ঘোষ দিঘায় নামতেই তাঁকে সাদরে অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Digha Jagananth Temple: দিঘার জগন্নাথ মন্দিরে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দ্বারোদঘাটনের পর ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

দেখুন সেই ভিডিয়ো যেখানে স্ত্রী রিঙ্কুকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ...

দিলীপ ষোষের বিয়ে বা বিবাহ অনুষ্ঠানের সময় সময় তাঁকে অভিনন্দন জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের তরফে (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর উপহারও পৌঁছে যায় দিলীপ ঘোষের বাড়িতে। আর এবার মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যখন দিঘায় রয়েছেন, সেই সময় শুভেন্দু অধিকারীর সনাতনী সমাবেশ চলছে মেদিনীপুরে। তবে সেখানে যাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সনাতনী সমাবেশ থেকে ডাক পাননি বলেই তিনি সেখানে যাননি বলে প্রকাশ্যেই জানান দিলীপ ঘোষ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).