Tamil Nadu: তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানার একাংশ, বেআইনি বাজি তৈরির সরঞ্জাম মজুত থাকার আশঙ্কা

ভরদুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। আতঙ্কে বাসিন্দারা বাইরে এসে দেখে যে স্থানীয় একটি বাজি কারখানা থেকে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া।

Tamil Nadu: তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানার একাংশ, বেআইনি বাজি তৈরির সরঞ্জাম মজুত থাকার আশঙ্কা

ভরদুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। আতঙ্কে বাসিন্দারা বাইরে এসে দেখে যে স্থানীয় একটি বাজি কারখানা থেকে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরের মুথান্দিয়াপুরম (Muthandiapuram) এলাকার সাত্তুরে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। সকালে ঘটনাটি ঘটলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুপুর হয়ে যায়। যদিও এখনও কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

বাজি কারখানায় আগুন

এলাকাবাসীদের অভিযোগ, ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি হত। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও এদিন ঘটনার সময় কারখানায় কোনও শ্রমিকই ছিলেন না। সেই কারণেই দুর্ঘটনায় হতা্হতের কোনও খবর নেই। তবে অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৫০ লক্ষ টাকার বাজি নষ্ট হয়েছে বলে খবর। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যদিও মালিক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে খবর।

দেখুন ভিডিয়ো

শট সার্কিট থেকেই ঘটে দুর্ঘটনা

দমকল আধিকারিকদের মতে শট সার্কিটের কারণেই এদিন আগুন লেগেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলেছে।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).