Nusrat Jahan Slams Locket Chatterjee: হাথরস কাণ্ডে ধর্ষিতার পরিবারের শাস্তির দাবি লকেট চ্যাটার্জির, কড়া আক্রমণ নুসরত জাহানের
বিতর্কিত মন্তব্যের জেরে কাঠগড়ায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) । হাথরস কাণ্ডের (Hathras Gangrape Case) ঘটনার প্রতিবাদে বেঁফাস মন্তব্য। তিনি বলেন, "উত্তরপ্রদেশের ধর্ষিতার পরিবার শাস্তি পাবে। যোগীদির উপর ভরসা আছে। উনি নিশ্চয়ই ধর্ষিতা এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের শাস্তি দেবেন।" এই মন্তব্যের জেরেই সাংসদ থেকে নেটিজেন সকলের আক্রমণের শিকার লকেট। ঘটনাটি ঘটেছে গত শনিবার কাটোয়াতে। লকেটের মন্তব্যের তীব্র প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।
কলকাতা, ৫ অক্টোবর: বিতর্কিত মন্তব্যের জেরে কাঠগড়ায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) । হাথরস কাণ্ডের (Hathras Gangrape Case) ঘটনার প্রতিবাদে বেঁফাস মন্তব্য। তিনি বলেন, "উত্তরপ্রদেশের ধর্ষিতার পরিবার শাস্তি পাবে। যোগীদির উপর ভরসা আছে। উনি নিশ্চয়ই ধর্ষিতা এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের শাস্তি দেবেন।" এই মন্তব্যের জেরেই সাংসদ থেকে নেটিজেন সকলের আক্রমণের শিকার লকেট। ঘটনাটি ঘটেছে গত শনিবার কাটোয়াতে। লকেটের মন্তব্যের তীব্র প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।
নুসরত নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "একজন নারী হয়ে আরেক নারীকে বলছি। সুবিচারের সদর্থক সম্পর্কের আপনার ধারণা একেবারেই ভুল। ধর্ষিতার পরিবারের শাস্তি, এই ধরণের সমাধান জীবনে আমি প্রথম শুনলাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনার মানসিকতা ভয়ঙ্কর।" বিগেস্ট প্যানডেমিক বিজেপি হ্যাশট্যাগে নুসরত টুইটটি শেয়ার করেন। অন্যদিকে গত শনিবার হাথরস কাণ্ডে বিজেপি নেতাদের মুখে কুলুপ এঁটে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নুসরত। তিনি টুইটে লেখেন, "বিজেপি নেতারা কাপুরুষ। আপনার শাসনকালে যে সংখ্যক মহিলা এবং দলিত নির্যাতনের ঘটনা ঘটেছে তা আর কতদিন লুকিয়ে রাখবেন নরেন্দ্র মোদিজি? শেষ নিশ্বাস নেওয়া অবধি আমরা লড়ে যাব।"
গত শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কাটোয়া থানার দাঁইহাটের মাকালতোড়ে গেছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন লকেট। সেই সময়ই হাথরস-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে এই বিতর্কিত মন্তব্য করে বসেন লকেট চ্যাটার্জি। বেফাঁস মন্তব্যের জেরে ক্ষমা চেয়েছেন সাংসদ। যদিও ক্ষমা চাওয়ার আগেই রীতিমত দাবানলের মত ছড়িয়ে গেছে সাংসদের মন্তব্য। অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামেন বাংলার মুখ্যমন্ত্রীও। সবমিলিয়ে হাথরস কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ।