Thefts Crime: দেশের বড় শহরগুলির মধ্যে চুরির ঘটনায় নিরাপদতম কলকাতা, চুরিরও রাজধানী যেন দিল্লি
চুরির ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রাজধানী শহর দিল্লি। ২০২৪ সালে দিল্লিতে ১ লক্ষ ১৭ হাজার ৫৬৩টি চুরির ঘটনার অপরাধ বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছিল।
Thefts Crime: চুরির ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রাজধানী শহর দিল্লি (Delhi)। ২০২৪ সালে দিল্লিতে ১ লক্ষ ১৭ হাজার ৫৬৩টি চুরির ঘটনার অপরাধ বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছিল। এত চুরি দেশের আর কোনও শহরে হয়নি।প্রতি লক্ষ জনবসতি অনুযায়ী দিল্লিতে যেখানে ১২৬০টি চুরির ঘটনা ঘটে, সেখানে এই একই হিসেবে কলকাতায় মাত্র ৯টি এমন চুরির অপরাধ ঘটে। 'টাইমস অফ ইন্ডিয়া'দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। 'উই আর সিটি' নামের এক সংস্থার রিপোর্ট বলছে, দেশের মেট্রো ও বড় ৭টি শহরগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা (Kolkata)। কলকাতা (৭৮.২) এর চেয়ে দিল্লির চুরির হার ২০ গুণ বেশি। গাড়ি চুরির বিষয়েও দিল্লি সবার আগে।
গাড়ি চুরি থেকে চোরাই মাল-সব অপরাধেই সবার উপরে দিল্লি
দেশের রাজধানী শহরে ২০২৪ সালে ২৫ হাজারেরেও বেশি গাড়ি চুরির কেস দায়ের হয়। গাড়ির চুরির মত দিল্লিতে সাইবার চুরির ঘটনাও অনেকটা বেড়ে গিয়েছে। চোরাই মামলার ক্ষেত্রে দিল্লিতে প্রতি ১ লক্ষ মানুষে ১,৯৫২টি কেস রেকর্ড করা হয়েছে। রেকর্ড সংখ্যক সিসিটিভি লাগিয়েও চুরি, চোরা-চালানের মত অপরাধে লাগাম টানতে পারছে না দিল্লি পুলিশ।
দেখুন দেশের বড় শহরগুলিতে চুরির ঘটনার তুলনামূলক হিসেব
মুম্বই এই তালিকায় দুইয়ে, বেঙ্গালুরু তিনে আছে
চুরির ঘটনায় দিল্লির পরেই আছেন দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। মুম্বইয়ে প্রতি লক্ষ জনবসতিতে ৯৭টি চুরির ঘটনা ঘটে। তার মানে মুম্বইয়ের চেয়ে দিল্লিতে অন্তত ১৩ গুণ বেশি চুরি হয়। আবার কলকাতার তুলনায় দিল্লিতে চুরি হয় ১৪০ গুণ। দিল্লি, মুম্বইয়ের পর সবচেয়ে বেশি চুরির তালিকায় তিন, চার ও পাঁচে আছে যথাক্রমে বেঙ্গালুরু (৮৯), পুণে (৬৫) ও হায়দরাবাদ (৩৯)। দেশের সবচেয়ে বড় যে সাতটি শহরকে নিয়ে চুরির তালিকা করা হয়েছে, তাতে কলকাতার আগে ৬ নম্বরে আছে চেন্নাই (৩৭)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)