Mukul Roy On BJP: সবসময় বিজেপির সঙ্গেই ছিলাম আর দল কাজ করতে বললে এখনও করব, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন মুকুল
কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক জানালেন, তিনি সবসময় বিজেপির সঙ্গেই ছিলেন। আর দল যদি তাঁকে কাজ করতে বলে তাহলে ফের তিনি বিজেপির হয়ে কাজ শুরু করবেন।
নয়াদিল্লি: মুকুল রায়ের (Mukul Roy) অন্তর্ধান রহস্যের যবনিকা পতনের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তিনি ফের বিজেপিতে (BJP) যোগ দেবেন বলেই আলোচনা চলছিল। বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিয়ে কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক জানালেন, তিনি সবসময় বিজেপির সঙ্গেই ছিলেন। আর দল যদি তাঁকে কাজ (party) করতে বলে তাহলে ফের তিনি বিজেপির হয়ে কাজ (work) শুরু করবেন।
তৃণমূল কংগ্রেস ছাড়ার বিষয়ে প্রশ্ন করলে মুকুল রায় বলেন, "তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়ার কোনও প্রশ্নই আসে না কারণ আমি এটার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। তৃণমূল কংগ্রেস আমি আগেই ছেড়ে দিয়েছি (resigned)।" আরও পড়ুন: Yellow Warning For Heatwave: তীব্র তাপপ্রবাহে ওড়িশার আরও ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
FIFA Club World Cup 2025, PSG vs Atletico Madrid: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচে অ্যাটলেটিকোকে হারিয়ে দিল পিএসজি
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement