Park Street: পার্ক স্ট্রিটে দুষ্কৃতি তাণ্ডব, প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে ব্যাগভর্তি লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল ২ ব্যক্তি

সবে তখন রাত সাড়ে নটা। আচমকাই পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডে অবস্থিত একটি প্রযোজনা সংস্থার অফিসের মধ্যে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।

প্রতীকী ছবি (File Photo)

সবে তখন রাত সাড়ে নটা। আচমকাই পার্ক স্ট্রিট (Park Street) থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডে অবস্থিত একটি প্রযোজনা সংস্থার অফিসের মধ্যে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। মাথায় ছিল হেলমেট, ফলে মুখ কারোরই সনাক্ত করা যায়নি। প্রথমে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। পরে জোর করে অফিসে মধ্যে ঢুকে টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় তাঁরা। একজন যায় নিউমার্কেটের দিকে, এবং অপরজন পার্ক স্ট্রিটে চলে যায়। সংস্থার কর্মী, স্থানীয় বাসিন্দারা পিছু নিয়েও কোনও লাভ হয় না। মঙ্গলবার রাতে এই ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।

সংস্থার আধিকারিকদের বয়ানে অসঙ্গতি

ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরেই শুরু হয়েছে তদন্ত। পার্ক স্ট্রিট থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও এই ঘটনার তদন্ত করছে। যদিও প্রযোজনা সংস্থার আধিকারিক, কর্মীদের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। কারণ কেউ বলে কমপক্ষে ৭ লক্ষ টাকা খোয়া গিয়েছে, আবার কারোর দাবি ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা হারিয়েছে। যদিও এটা লুট নাকি তোলাবাজি, সেই নিয়েও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

তদন্তে নেমেছে পুলিশ

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। এর আদে রাজাবাজার ও পার্ক সার্কাস এলাকাতেও একই ভাবে ব্যবসায়ীদের থেকে টাকা লুট করে পালিয়েছিল একটি বাহিনী। ফলে সেই ঘটনা আর এই ঘটনা একই চক্র ঘটাচ্ছে কিনা, সেই নিয়েও ভাবাচ্ছে গোয়েন্দা আধিকারিকদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement