Minor Raped, Set Ablaze: কুমারগঞ্জে নাবালিকাকে ধর্ষণের পর পুড়িয়ে খুন
দক্ষিণ দিনাজপুরে এবার হায়দরাবাদ কাণ্ডে (Hyderabad র ছায়া। গতকাল সকালে কুমারগঞ্জে একটি কালভার্টের নিচে এক নাবালিকার ক্ষতবিক্ষত অগ্নিদগ্ধ মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ এতটাই বিকৃত ছিল যে ওই দৃশ্য দেখে সকলেই আঁতকে ওঠেন। প্রথমে মৃতদেহটির পরিচয় জানা না গেলেও পরে পুলিশ পরিচয় উদ্ধার করে। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের পর পুড়িয়ে খুন করা হয়। গতকাল থেকে নিখোঁজ ছিল মেয়েটি। গলার নলি কেটে খুন করা হয়।
বালুরঘাট, ৭ জানুয়ারি: দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) এবার হায়দরাবাদ কাণ্ডে (Hyderabad Rape and Murder Case)-র ছায়া। গতকাল সকালে কুমারগঞ্জে (Kumarganj) একটি কালভার্টের নিচে এক নাবালিকার (Minor) ক্ষতবিক্ষত অগ্নিদগ্ধ মৃতদেহ (Dead Body) পাওয়া যায়। মৃতদেহ এতটাই বিকৃত ছিল যে ওই দৃশ্য দেখে সকলেই আঁতকে ওঠেন। প্রথমে মৃতদেহটির পরিচয় জানা না গেলেও পরে পুলিশ পরিচয় উদ্ধার করে। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের পর পুড়িয়ে খুন করা হয়। গতকাল থেকে নিখোঁজ ছিল মেয়েটি। গলার নলি কেটে খুন করা হয়।
প্রমাণ লোপাটের জন্য হায়দরাবাদ কাণ্ডের মত তাঁকেও পুড়িয়ে দেওয়া হয়। ধর্ষণ করে খুন নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। কুমারগঞ্জ থানার পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। ধর্ষণ করে খুন নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুরাহা না হলে বিজেপি আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয়। আরও পড়ুন, 'পুরুষ পুলিশ আমার পেটে লাথি মেরেছে', একমাস পর জেল থেকে বেরিয়ে মুখ খুললেন সাদাফ জাফর
তৃণমূলের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল ঘটনার দ্রুত তদন্তের দাবি জানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই পরিষ্কার হবে ধর্ষণ হয়েছিল কিনা। কালভার্টের নিচে দেহ ফেলে রাখা হয়েছিল। পরে পশু,পাখিরা দেহটি টেনে নিয়ে আসে। তখনই সকলের নজরে আসে।