Midnapur Fire: ভোররাতে মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকানপাট, আগুনে ঝলসে মৃত্যু ৯ বছরের বালকের

খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু'টি ইঞ্জিন। কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মেদিনীপুরে অগ্নিকাণ্ড (ছবিঃIANS)

মেদিনীপুরঃ বৃহস্পতিবার ভোররাতে মেদিনীপুরের (Midnapur) গেট বাজার (Gate Bazar) সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। ক্ষতিগ্রস্ত দু'থেকে তিনিটি বাড়ি। ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ বছরের এক বালকের। সিলিন্ডার ফেটে (Gas Cylinder Explosion) আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৩ টের সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বাজারের এক মিষ্টির দোকানের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন লেগে যায়। চোখের নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজার চত্বরে।  ভস্মীভূত হয়ে যায় একের পর এক দোকান। আগুনের লেলিহান শিখা পৌঁছয় গেট বাজার সংলগ্ন বাড়িঘর পর্যন্ত। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু'টি ইঞ্জিন। কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ঝলসে যায় ৯ বছরের রানা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুরের গেট বাজার এলাকায়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement