Mamata Banerjee's Audio Clip: তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটে সাহায্যের আবেদন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ বিজেপির

বাংলায় প্রথম দফার ভোটে সকাল থেকে একাধিক কেন্দ্রে অশান্তির চিত্র ধরা পড়েছে। আজ ইভিএমে কারচুপির অভিযোগ করেন সাধারণ মানুষ। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করেন তাঁরা। যার জেরে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। যার জেরে অস্বস্তিতে রাজ্য বিজেপি। আজ সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ইভিএম নিয়ে অভিযোগ আসলে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। কমিশনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ()Photo Source: Twitter

কলকাতা, ২৭ মার্চ: বাংলায় প্রথম দফার ভোটে সকাল থেকে একাধিক কেন্দ্রে অশান্তির চিত্র ধরা পড়েছে। আজ ইভিএমে কারচুপির অভিযোগ করেন সাধারণ মানুষ। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করেন তাঁরা। যার জেরে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। আজ সাংবাদিক বৈঠক করে বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ইভিএম নিয়ে অভিযোগ আসলে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। কমিশনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে।

কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে। ৯০% বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়িতে হামলা হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের ভোট আরও নির্বিঘ্নে হবে, আরও সতর্ক থাকতে হবে। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব মমতা ব্যানার্জির (Mamata Banerjee) একটি অডিও ক্লিপ প্রকাশ করে। ' আরও পড়ুন, বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৪০.৭৩ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

অডিও ক্লিপ অনুযায়ী, তমলুকের বিজেপি নেতা (Tamluk BJP Leader) প্রলয় পালকে ফোন করেন মমতা ব্যানার্জি। ফোন করে ভোটে সাহায্য চান মুখ্যমন্ত্রী। 'সেসময় আমি ঢুকতে পারতাম না', বলে ওই নেতাকে  জানান মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির সঙ্গে ওই বিধায়কের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়ে। সাংবাদিক সম্মেলন করে সেই অডিও ক্লিপ প্রকাশ করে রাজ্য বিজেপি। যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপি জানায়, বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি কর্মীর কাছে ভিক্ষে চাইছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement