Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ঘরে লোকসভা ভোটের টিকিট নিয়ে ক্ষোভ, ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
'পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না।'
কলকাতা: লোকসভা ভোটে হাওড়ায় (Howrah) নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। বাবুনের দাবি, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা ঠিক হয়নি, সে ছাড়াও অনেক যোগ্য লোক ছিল। তাই তাঁকে হারাতে নিজেই নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন বাবুন।
আরও পড়ুন: Arunachal Pradesh Elections: লোকসভা নির্বাচনে অরুনাচল প্রদেশের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি
আজ উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুন সম্পর্কে বলেন, 'আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার মা মাটি মানুষের পরিবার। পরিবারকে বাদ দিয়ে যে যাঁর খেলা খেলুক। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনও পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম'।
দেখুন ভিডিও
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Uttarakhand Helicopter Crash: কেদারনাথ ধামে গিয়ে মৃত্যু শিশু-সহ পুণ্যার্থীর, শোকবার্তা মমতার
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Advertisement
Advertisement
Advertisement