Mamata Banerjee: দুর্গা পুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার রাজ্যের পুজো কর্তৃপক্ষগুলিকে ৬০ হাজার করে দেওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেন দুর্গা পুজোর গানের ক্যাসেট কলকাতা-সহ প্রত্যেক জেলায় পৌঁছে দেবেন। ওই গান প্রত্যেক পুজো প্যান্ডেলে যাতে বাজে, সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২২ অগাস্ট: দুর্গা পুজোর (Durga Puja) পর এবার ৮ অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জনের পালা সম্পন্ন করতে হবে। ৮ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে কলকাতায়। ৯ তারিখে লক্ষ্মী পুজো এবং ফতেয়া দাহাজ দাহাম। তাই ৮ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জনের সমস্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের ছুটি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এবার রাজ্যের ৪৩ হাজার পুজো কর্তৃপক্ষকে ৬০ হাজার করে দেওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেন দুর্গা পুজোর গানের ক্যাসেট কলকাতা-সহ প্রত্যেক জেলায় পৌঁছে দেবেন। ওই গান প্রত্যেক পুজো প্যান্ডেলে যাতে বাজে, সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Swara Bhasker: 'বলিউডের অবস্থা রাহুল গান্ধীর মত', মন্তব্য স্বরা ভাস্করের

এসবের পাশাপাশি এবার পুজোর সময় বিদ্যুতে ৬০ শতাংশ করে ছাড় দেওয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক পুজো কমিটি যাতে যাতে তাঁদের থিমে বাংলাকে তুলে ধরেন, সেই কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement