Mamata Banerjee Bolpur Road Show: বোলপুরে অমিত শাহের পাল্টা রোড শো মমতা ব্যানার্জির, মিছিলে জনতার উপচে পড়া ভিড়

রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গেরুয়া রোড শো অন্যদিকে বোলপুরে অমিত শাহের পাল্টা রোড শো'য়ে রবীন্দ্রনাথের ছবি জড়িয়ে হাঁটছেন মমতা ব্যানার্জি। পরপর দু'টি হয় ভোল্টেজ মিছিলে সরগরম বাংলার রাজনৈতিক পরিস্থিতি। বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় তৃণমূলনেত্রী। পদযাত্রায় রয়েছে ২টি ট্যাবলো। পা মিলিয়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়।

বোলপুরে রোড শো মমতা ব্যানার্জির (Picture Source: ANI)

বোলপুর, ২৯ ডিসেম্বর: রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গেরুয়া রোড শো অন্যদিকে বোলপুরে অমিত শাহের (Amit Shah) পাল্টা রোড শো'য়ে রবীন্দ্রনাথের ছবি জড়িয়ে হাঁটছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পরপর দু'টি হয় ভোল্টেজ মিছিলে সরগরম বাংলার রাজনৈতিক পরিস্থিতি। বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় তৃণমূল নেত্রী। পদযাত্রায় রয়েছে ২টি ট্যাবলো। পা মিলিয়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়।

অমিত শাহকে মধ্যাহ্নভোজ করিয়েছিলেন যে বাউল, আজ তিনিই গান শোনালেন মমতা ব্যানার্জিকে। তাঁর আজকের রোড শোয়ে গান গাইতে আসা বাসুদেব দাস বাউল এবিপি আনন্দকে বললেন, তাঁরা বাউল, সবাই তাঁদের কাছে সমান। অমিত শাহের মত মমতার সভাতেও তোমায় হৃদমাঝারে রাখব গানটি গাইবেন তিনি। আরও পড়ুন, 'তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন', বলে অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ ঘোষের

এক সপ্তাহ আগে এই পথেই মিছিল করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মিছিলেও ভিড় ছিল চোখে পড়ার মতোই। এরপর বিরোধী দলকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে আজ ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। আজও প্রচুর মানুষ পা মিলিয়েছেন প্রচুর মানুষ। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ ছুড়েছিলেন এই মেগা রোড শো'য়ে ব্যাপক জনসমাগমের। আর তাই দেখা গেল আজ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement