Loksabha Election 2024: 'পুজো উৎসব নয়', দুর্গা পুজো নিয়ে মন্তব্য হিমন্তের, অসমের মুখ্যমন্ত্রীকে 'বহিরাগত বাংলা বিরোধী' বলে তোপ তৃণমূলের
হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের ক্লিপিংস উল্লেখ করে, তৃণমূল কংগ্রেস তাঁকে আক্রমণ করে। 'বহিরাগত বাংলা বিরোধী' এবার দুর্গাপুজো নিয়ে মন্তব্য করছেন বলে কটাক্ষ করা হয় তৃণমূলের তরফে।
কলকাতা, ২১ মে: 'পুজো কোনও উৎসব নয়। পুজো পুজোই হয়।' দুর্গা পুজোকে (Durga Puja) কেন উৎসব বলছেন? বাংলায় প্রচারে হাজির হয়ে এভাবেই তৃণমূল কংগ্রেস (TMC) সরকারকে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। দমদমে (DumDum) জনসভায় হাজির হয়ে হিমন্ত বলেন, দুর্গা পুজোকে কেন উৎসব বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে, দুর্গাপুজো নিয়ে কটাক্ষ করেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর, তাঁকে পালটা কটাক্ষ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।
শুনুন কী বললেন হিমন্ত বিশ্বশর্মা...
হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের ক্লিপিংস উল্লেখ করে, তৃণমূল কংগ্রেস তাঁকে আক্রমণ করে। 'বহিরাগত বাংলা বিরোধী' এবার দুর্গাপুজো নিয়ে মন্তব্য করছেন বলে কটাক্ষ করা হয় তৃণমূলের তরফে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলের তরফে হিমন্তের ভিডিয়ো পোস্ট করে তাঁকে কটাক্ষ করা হয়। এরপর সাংসদ সুস্মিতা দেব থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য প্রত্যেকে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রীকে।