Kolkata: নগ্ন হতে রাজি না হওয়ায় কষিয়ে চড়, ফ্যাশন ফটোগ্রাফারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন নাবালিকা মডেল

ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে দিয়েছিলেন টাকা। তারপরেও নগ্ন হতে রাজি না হওয়ায় মারধর করা হল নাবালিকা মডেলকে।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে দিয়েছিলেন টাকা। তারপরেও নগ্ন হতে রাজি না হওয়ায় মারধর করা হল নাবালিকা মডেলকে। গত ২ নভেম্বর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golfgreen) এলাকায়। ইতিমধ্যেই ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও তারপর থেকেই পলাতক রয়েছে সে। অভিযুক্তের বাড়ি বেহালার সরশুনা এলাকায়। তবে বুধবার তাঁকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আলিপুর আদালতে ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন করেছেন ওই ফটোগ্রাফার।

জানা যাচ্ছে মাসখানেক আগে নাবালিকা মেয়েটি পোর্টফোলিও বানানোর জন্য ওই ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মূলত বিনোদন জগতে পা রাখতে গেলে এই ধরনের ছবি তোলা আবশ্যক। কারণ এই ছবিগুলি নিয়ে প্রোডাকশন হাউসগুলিতে কাজের জন্য ঘুরতে হয় উঠতি নায়ক-নায়িকাদের। সেই কারণেই ওই ফটোগ্রাফারকে কমপক্ষে ৫০ হাজার টাকা দেওয়া হয়। সেই মতো চলতি মাসের শুরু দিকে ফটোগ্রাফার কাজও শুরু করেন।

প্রথমদিকে ফটোশুট ভালোভাবে শুরু হলেও পরে আচমকাই তাল কাটে। নাবালিকাকে বলে জামাকপড় খুলে ছবি তোলার জন্য। তাতেই আপত্তি জানায় সে। আর সেই নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই বচসার মধ্যেই মডেলকে থাপ্পড় মারে সে। এরপর বাধ্য হয়ে টপলেস শ্যুট করেন ওই নাবালিকা। আর তারপরেই পুলিশের দারস্থ হয় সে। অভিযোগ দায়ের করার পর শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement