Kolkata Fatafat FF: কলকাতা ফটাফট: নিয়ম, আইনি তথ্য ও প্রয়োজনীয় সচেতনার বিবরণ

তিলোত্তমা কলকাতার অলিগলিতে প্রতিদিন সকাল হতেই একটি শব্দের গুঞ্জন কানে আসেচ 'কলকাতা ফটাফট' (Kolkata FF)। মূলত লটারি ধাঁচের এটি একটি অনলাইন ও অফলাইন ভিত্তিক সংখ্যা মেলানোর খেলা।

Kolkata FF Fatafat.

Kolkata Fatafat FF:  তিলোত্তমা কলকাতার অলিগলিতে প্রতিদিন সকাল হতেই একটি শব্দের গুঞ্জন কানে আসেচ 'কলকাতা ফটাফট' (Kolkata FF)। মূলত লটারি ধাঁচের এটি একটি অনলাইন ও অফলাইন ভিত্তিক সংখ্যা মেলানোর খেলা। অল্প সময়ে এবং সামান্য অর্থ বিনিয়োগ করে দ্রুত ধনী হওয়ার অলীক প্রলোভন থাকায়, বিশেষ করে শহরের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশ প্রতিদিন এই খেলার প্রতি আকৃষ্ট হন। তবে এই খেলার অন্তরালে থাকা গাণিতিক অনিশ্চয়তা, আইনি স্থিতি এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা অত্যন্ত জরুরি।

কীভাবে পরিচালিত হয় এই খেলা?

কলকাতা ফটাফট খেলাটি প্রতিদিন একাধিক ধাপে অনুষ্ঠিত হয়, যাকে স্থানীয় ভাষায় 'বাজি' বলা হয়ে থাকে।

বাজির সময়সূচি:সাধারণ দিনে অর্থাৎ সোমবার থেকে শনিবার প্রতিদিন মোট ৮টি বাজি বা ড্র অনুষ্ঠিত হয়। অন্যদিকে, রবিবার অনুষ্ঠিত হয় ৪টি বাজি।

খেলার নিয়ম: অংশগ্রহণকারীরা মূলত ০ থেকে ৯ পর্যন্ত বিভিন্ন সংখ্যা (একক সংখ্যা), দুটি সংখ্যার জোড় (জোডি) কিংবা তিন অঙ্কের সংখ্যা (পত্তি) বেছে নিয়ে অর্থ বিনিয়োগ করেন। নির্ধারিত সময়ে প্রকাশিত ফলাফলের সঙ্গে নির্বাচিত সংখ্যা মিলে গেলে নির্দিষ্ট হারে পুরস্কারের অর্থ পাওয়া যায়।

আইনি স্থিতি ও ডিজিটাল প্রতারণার ঝুঁকি

আইনি বাধ্যবাধকতা: ভারতে লটারি এবং জুয়া সংক্রান্ত নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় আইন রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রাজ্য লটারি সম্পূর্ণ আইনি হলেও, 'কলকাতা ফটাফট' কোনো নিবন্ধিত বা অনুমোদনপ্রাপ্ত সরকারি খেলা নয়।

অনলাইন জালিয়াতি ও ভুয়ো পরামর্শ: আজকাল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ' নিশ্চিত পত্তি টিপস' বা '১০০% লাকি নম্বর' দেওয়ার নাম করে একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। নিশ্চিত জয়ের প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষের থেকে আগাম টাকা হাতিয়ে নেয়। তবে মনে রাখা দরকার, এই ধরনের কোনো নিশ্চিত নম্বর দেওয়া গাণিতিক নিয়মেই অসম্ভব।

সম্ভাব্যতা ও আর্থিক সচেতনতা

কলকাতা ফটাফট সম্পূর্ণরূপে সম্ভাব্যতা (Probability) এবং ভাগ্যের ওপর নির্ভরশীল একটি খেলা। এর পেছনে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক সূত্র বা পূর্বনির্ধারিত গাণিতিক কৌশল কাজ করে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement