রাস্তার বখাটে ছেলেরা তৃণমূলে এলে চাকরি দেব, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

মন দিয়ে দল করলেই মিলবে চাকরি।

প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়( File Photo)

কাঁচড়াপাড়া, ১৪জুন:  আগে ইন্টার্ন শিক্ষাক নিয়োগের ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার, রাস্তার বখাটে ছেলেদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ তবে, শর্ত একটাই, মন দিয়ে দল করতে হবে৷ লোকাল নেতাদের পাঠানো বায়োডাটা থেকে গরিব, বখাটে, আড্ডা মারা ছেলেমেয়েদর চাকরি দেওয়া হবে বলে কাঁচরাপাড়ায় সভায় থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷

এদিন তিনি বলেন, ‘‘গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি নেই৷ বাড়ি কীভাবে চলবে ভাবেন, আমি তোমাদের সবাইকে বলব, যারা গরিব ছেলে মেয়ে আছেন না, তাঁদের দিয়ে দলের কাজ করাও৷ আর যাঁদের খুব প্রয়োজন, তাঁদের বায়োডাটা আমাকে দেবে, আমি কোথাও না কোথাযও তাঁদের ঢুকিয়ে দেব৷’’

এদিন রবিঠাকুরের কবিতা তুলে ধরার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাই, আমার বখাটে ছেলে মেয়েরা চলে আসুক৷ রাস্তায় যারা আড্ডা মারে, তারা চলে আসুক৷ ছাত্র-যৌবন, এখানে ঘুরে বেড়াতে হবে না৷ পাঁচ হাজার টাকা ভিক্ষা দেওয়ার দরকার নেই৷ আপনার জীবন স্থায়ী করার জন্য, দলের হয়ে ভাল করে কাজ করুন৷ আর লোকাল নেতাদের বলব, এই ডেটাটা আমাকে তৈরি করে দেবেন, যখন যেখানে লোক নেওয়া হয়… আমরা তো কত লোক নিই৷ সব সময় নিই৷ তখন যে কোনও জায়গা থেকে ঢুকে যাবে৷’’

এনিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে এখন কেউ আর দিদির সঙ্গে নেই। ভালো ছেলেদের তিনি আর পাশে পাচ্ছেন না। বখাটে ছেলেদের উপরেই তাঁকে ভরসা করতে হচ্ছে, হবে। আর কী ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে তা নিজেই পরিষ্কার করে দিচ্ছেন তৃণমূলনেত্রী।”

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement