West Bengal Weather Today: বৃষ্টির দেখা নেই, বরং লাফিয়ে বাড়বে তাপমাত্রা, বুধ থেকে শুরু গরমের খেলা
ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে বৃষ্টির সতর্কতা।
কলকাতাঃ বুধেও অব্যাহত ভ্যাপসা(Heat) গরমের দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে জারি তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। আজ, বুধবার থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে জারি তাপপ্রবাহের সতর্কতা। এছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ,হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। বুধবার থেকে এক লাফে কয়েক ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহ শেষে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির দোসর হতে পারে দমকা হাওয়া। কিন্তু তাতে এখনই হাঁসফাঁস অবস্থা থেকে খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
গরমে নাজেহাল বঙ্গবাসী, বৃষ্টির দেখা কি মিলবে?
যখন গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ তখন স্বস্তিতে উত্তরবঙ্গবাসী। ধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে বৃষ্টির সতর্কতা। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রায় সেই অর্থে কোনও বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সারাদিন মনোরম থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃষ্টির দেখা নেই, বরং লাফিয়ে বাড়বে তাপমাত্রা, বুধ থেকে শুরু গরমের খেলা