Gold Price Today: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন? চোখ বুলিয়ে নিন দামে

বিগত কয়েকদিনে যে হারে বেড়েছে সোনার দাম তাতে অক্ষয় তৃতীয়ায় কেমন হবে বেচাকেনা তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Gold, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ আজ, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। এই দিন বাঙালিদের (Bengali)মধ্যে সোনা (Gold) ও রূপো (Silver) কেনার চল রয়েছে। এই বিশেষ দিনে সোনারূপো কেনা শুভ বলে বিবেচিত হয়। তাই আজকের দিকে নজর ছিল বাঙালির। কারণ বিগত কয়েকদিনে যে হারে বেড়েছে সোনার দাম তাতে অক্ষয় তৃতীয়ায় কেমন হবে বেচাকেনা তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা।অক্ষয় তৃতীয়ায় কত হল সোনার দাম? আজকের দর ১ লক্ষ না পেরোলেও এখন মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে সোনা। আসুন জেনে নেওয়া যাক আজকের সোনার দর।

বুধবার কত দামে বিকোচ্ছে সোনা? জেনে নিন

আজ, ৩০ এপ্রিল কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দর ৯,৭৯৮ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৮৯৮১ টাকা। আজ, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের সঙ্গে কলকাতার সোনার দাম এক। অন্যদিকে ৩০ এপ্রিল আমেদাবাদে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯৮০৩ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৮৯৮৬ টাকা। লখনউতে ১ গ্রাম খাঁটি সোনার দর উঠেছে ৯,৮১৩ টাকা। আর ২২ ক্যারেটের দাম ৮,৯৯৬ টাকা। জয়পুরেও বুধবার সোনার দাম লখনউয়ের সমান। তবে অক্ষয় তৃতীয়ায় ভুবনেশ্বরে সোনার দাম অপেক্ষাকৃত কম। ভুবনেশ্বরে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯,৭৯৮ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ৮,৯৮১ টাকা।

অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন? চোখ বুলিয়ে নিন সোনার দামে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement