Hottest Districts In West Bengal: শ্রীনিকেতনে ৪৩.২, কলকাতায় ৪১.৬ ডিগ্রি, জানুন বাংলায় কোথায় কতটা গরম পড়েছে

পশ্চিমবঙ্গ, ওডিশা, উত্তরপ্রদেশ সহ দেশের মোট ৯টি রাজ্যে উষ্ণপ্রবাহের সতর্কতা জারি করা হল।

Summer Heat Wave (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৮ এপ্রিল: পশ্চিমবঙ্গ, ওডিশা, উত্তরপ্রদেশ সহ দেশের মোট ৯টি রাজ্যে উষ্ণপ্রবাহের সতর্কতা জারি করা হল। দেশের বেশ কিছু জায়গায় এখন গরমের দাপট মারাত্মক, সঙ্গে চলছে তাপপ্রবাহ। এখন দেশের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলির তালিকায় প্রথম দিকে আছে বাংলার বেশ কিছু জায়গা। ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার কলকাতাও আছে সেই তালিকায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তাপমাত্রা ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্ধ্রপ্রদেশের জয়শঙ্কর-ভুপালপল্লীতেও তাপমাত্রার পারদ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাঁসিতে তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রি ছুঁয়েছে। আরও পড়ুন-সমকামী বিয়ে কি পাবে আইনী স্বীকৃতি? শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে

দেখুন টুইট

বাংলার শ্রীনিকেতনে তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে পারদ। বাঁকুড়ায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধর্মান শহরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাংলার মত ওডিশাতেও ব্যাপক গরম। বারিপাদায় তাপমাত্রা ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৬ দিন দেশের ওই রাজ্যে লু বইবে বলে সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। মৌসম ভবনের বিবৃতি অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং বিহারে আরও ৪ দিন তাপপ্রবাহ চলবে। ওড়িশা, ঝাড়খণ্ডে আগামী ২, ৩ দিন ধরে তাপপ্রবাহ চলবে বলে জারি করা হয় সতর্কতা। সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা জারি করে মৌসম ভবন। পশ্চিম উত্তরপ্রদেশেও গরম কার্যত চড়চড়িয়ে বাড়ছে। সেখানেও আগামী ২, ৩ দিন ধরে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে বলে খবর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement