Former TMC Leaders Joins BJP: দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ও অন্যান্যদের

তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থ সারথি চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ। অমিত শাহের বাড়িতে তাঁরা যোগদান করেন। কাল ডুমুরজলায় বিজেপিতে ‘যোগদান মেলা’। ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ।

তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান (Picture Source: ANI)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া,  রথীন চক্রবর্তী, পার্থসারথি চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ। অমিত শাহের (Amit Shah) বাড়িতে তাঁরা যোগদান করেন। কাল ডুমুরজলায় বিজেপিতে ‘যোগদান মেলা’। ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ।

অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর রাজীব জানালেন, কাল ডুমুরজোলার সভায় আরও অনেকে যোগ দেবেন। তিনি আরও বলেছেন, কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে শাহর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজীব আরও বলেছেন, অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা। আগামিকাল রাজ্যে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আরও পড়ুন, প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব

আজই তাঁদের অমিত শাহের হাওড়ার সভায় যোগদানের কথা ছিল। গতকাল দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে আইইডি ব্লাস্ট হওয়ায় নিরাপত্তার কারণে বাতিল হয় অমিত শাহের সভা। ফলে দেরি না করে আজ বিজেপিতে যোগ দিতে বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
ডোমজুড়ে তাঁর ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে ফেলে দেন তৃণমূল কর্মীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এনিয়ে তৃণমূলের সমালোচনা করে হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি জানিয়েছেন, প্রত্যেকেরই রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement