Kolkata: জামিন পেয়েই 'টক টু কেএমসি'তে যোগদান ফিরহাদ হাকিমের, টিকাকরণে গুরুত্ব

শনিবার 'টক টু কেএমসি' নিয়ে সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। কোভিড পরিস্থিতিকেই জোর দিয়েছেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, "সকলে যাতে ভ্যাকসিন পায় সেই চেষ্টা করব।" গতকালই নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন ফিরহাদ হাকিম সহ আরও ৩ নেতা মন্ত্রী।

ফিরহাদ হাকিম (Photo Credits: Twitter)

কলকাতা, ২৯ মে: শনিবার 'টক টু কেএমসি' (Talk to KMC) নিয়ে সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কোভিড পরিস্থিতিকেই জোর দিয়েছেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, "সকলে যাতে ভ্যাকসিন পায় সেই চেষ্টা করব।" গতকালই নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন ফিরহাদ হাকিম সহ আরও ৩ নেতা মন্ত্রী।

অন্তর্বর্তী জামিনের আগে গৃহবন্দি ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জামিন পাওয়ার পরই কোভিড মোকাবিলায় নেমে পড়লেন তিনি। চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, "নিয়ম অনুযায়ী চলছে টিকাকরণ। নিজের চোখে টিকাকরণ প্রক্রিয়ার অবস্থা না দেখলে শান্তি পাচ্ছিলাম না।" আরও পড়ুন, মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লিতে এসে কাজে যোগদানের নির্দেশ কেন্দ্রের

শনিবার থেকে পুনরায় চালু হয়েছে 'টক টু কেএমসি'। ১৮০০৫৭২১২১৩ এবং ১৮০০৩৪৫১২১৩-দুটি নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন শহরবাসী।  শহরবাসীর যাবতীয় সমস্যার কথা শুনবেন ফিরহাদ হাকিম। কর্মসূচির সময়সীমা আজ দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement