Dhapa Fire: কালো ধোঁয়া ঢেকেছে গোটা এলাকায়, ধাপায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, দেখুন ভিডিয়ো

শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার ধাপায় (Dhapa)। বাসন্তী হাইওয়ে লাগোয়া এই এলাকায় মূলত প্লাস্টিক ও টায়ারের ওয়ারহাউস ছিল।

শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার ধাপায় (Dhapa)। বাসন্তী হাইওয়ে লাগোয়া এই এলাকায় মূলত প্লাস্টিক ও টায়ারের ওয়ারহাউস ছিল। এদিন সকালে এই এলাকাতেই লেগেছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে এলাকায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। বাইপাসে পথচলতি মানুষরাও এই ধোঁয়া দেখতে পায়। যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে চলে এসেছে বলেই খবর।

ভয়াবহ অগ্নিকাণ্ড ধাপায়

জানা যাচ্ছে, এদিন বেলা ১২টা নাগাদ ইএম বাইপাসের ধাপার দুর্গাপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পায়। এরপর তড়িঘড়ি দমকলে খবর দেয় তাঁরা। খবর পেয়ে দমকলের গাড়ি এসে কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা অন্যত্র ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল বস্তি। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

দেখুন ভিডিয়ো

পরিস্থিতি নিয়ন্ত্রণে

সেই কারণে কয়েকজনকে নিরাপদ স্থানে সড়িয়েও নিয়ে যাওয়া হয়। তবে কয়েকঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement