Park Street Fire: গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, আগুন লাগল ক্যুইন্স ম্যানসনে, দেখুন ভিডিয়ো

ব্যস্ত সময়ে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে ক্যুইন্স ম্যানসন নামে একটি বাড়ির একতলায়। ওই বাড়ির নীচেই ছিল একটি জনপ্রিয় মিষ্টির দোকান।

ব্যস্ত সময়ে পার্ক স্ট্রিটে (Park Street) অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে ক্যুইন্স ম্যানসন নামে একটি বাড়ির একতলায়। ওই বাড়ির নীচেই ছিল একটি জনপ্রিয় মিষ্টির দোকান। আগুনের কারণে ভষ্মীভূত হয়েছে দোকানের একাংশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি গাড়ি। তবে যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছতেই দমকল বাহিনীর সমস্যা হচ্ছে। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলেই খবর। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। কার্যত মাস্ক পরে আগুন নেভাতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আগুন লাগল ক্যুইন্স ম্যানসনে

জানা যাচ্ছে, কুইন্স ম্যানসন নামে ওই বাড়ির নীচে যেমন মিষ্টির দোকান ছিল, তেমন ওপরে বাসিন্দারা বসবাস করতেন, আবার অফিসও ছিল। ফলে এদিন আগুন লাগার খবর পেয়েই সকলে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির পেছন থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন চলে যায়।আগুন নেভানোর জন্য দোকানের পেছন থেকে একটি সিড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

আতঙ্কিত এলাকাবাসীরা

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি বা শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা। তবে এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement