Fire Incident: কলকাতা হাইকোর্ট সংলগ্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য

কলকাতা হাইকোর্টের পাশ্ববর্তী বিল্ডিং টেম্পল চেম্বার। আর এখানেই রয়েছে বিখ্যাত আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক বড় বড় আইনজীবীর চেম্বার।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পাশ্ববর্তী বিল্ডিং টেম্পল চেম্বার (Temple Chamber)। আর এখানেই রয়েছে বিখ্যাত আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক বড় বড় আইনজীবীর চেম্বার। বৃহস্পতিবার দুপুরে সেই বিল্ডিংয়েই লাগল আগুন। জানা যাচ্ছে, বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখেন পথচারী ও আশেপাশের দোকানদারেরা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। ঘন্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণভাবে মোকাবিলা করা গিয়েছে।

লিফট থেকেই লেগেছিল আগুন

জানা যাচ্ছে, ভবনে দুটি লিফট রয়েছে। তার মধ্যে বন্ধ থাকা পুরোনো একটি লিফট থেকে আগুন লেগেছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে। এদিকে জনবহুল এই জায়গায় সকাল থেকেই মানুষের ভিড় লেগেই রয়েছে। আশেপাশে খাবারের দোকান গাড়ি পার্কিংয়ের জায়গা হওয়ায় এলাকাটিও বেশ ঘিঞ্জি। যে কারণে দমকলের গাড়ি ঢুকতে বেশকিছুটা সময় লাগে।

দেখুন ভিডিয়ো

আগুন লাগার কারণ স্পষ্ট নয়

তবে তার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। এমনকী কোনও চেম্বারেই আগুন যায়নি বলেই খবর। এমনকী ঘটনার সময় বিকাশ ভটাচার্যের চেম্বার বন্ধ ছিল বলেই খবর। যদিও ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে। কিন্তু আগুন কীভাবে লাগল তা কিন্তু এখনও স্পষ্ট নয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement