Sirsho Bandopadhay Dies: বাংলা সাহিত্যের ‘দ্রোহকাল’, প্রয়াত শীর্ষ বন্দ্যোপাধ্যায়
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirsho Bandopadhyay)৷ সোমবার রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি৷ ভোররাতে এল সেই দুঃসংবাদ৷ মৃত্যুকালে শীর্ষবাবুর বয়স হয়েছিল ৫০ বছর৷
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirsho Bandopadhyay)৷ সোমবার রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি৷ ভোররাতে এল সেই দুঃসংবাদ৷ মৃত্যুকালে শীর্ষবাবুর বয়স হয়েছিল ৫০ বছর৷ ভয়েস অফ রাশিয়া, সকালবেলা, আজকাল-সহ বেশ কয়েকটি সংবাদপত্রে চুটিয়ে কাজ করেছেন তিনি৷ খবরের প্যাকেজ থেকে উপন্যাস, গল্প সবেতেই তুখোড় স্মার্টনেস ঝড়ে পড়ত৷ কটাক্ষের ছলেই যে রসিকতা করা যায় তা শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকা মানুষজন ভালই উপলব্ধি করেছেন৷ বাথরুমে শীর্ষবাবুকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর কন্যা৷ তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি পরীক্ষা করে জানান, অনেক আগেই প্রয়াত হয়েছেন সাহিত্যিক৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৬৩ হাজার ৫৩৩, মৃত ৪ হাজারেরও বেশি
এক সপ্তাহ আগেই পুরোনো সহকর্মীর কোভিডে চলে যাওয়া নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করেছিলেন৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁর অবিচুয়ারি লিখছে কলকাতার সংবাদমহল৷ লেখকের সহকর্মী, জুনিয়র সাংবাদিকরা৷ ‘শার্দুল সুন্দরী’ উপন্যাসের হাত ধরে বাংলার পাঠক সমাজে দারুণ জনপ্রিয়তা পান তিনি৷ এখন রবিবার খবরের কাগজ মানেই শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস ‘দ্রোহকাল’৷ গত রবিবারও একনিষ্ঠ পাঠক সামনের রবিবারের পাতায় যখন শীর্ষবাবুকে খুঁজবেন তখন তো আমাদের দ্রোহকাল শুরু হয়েছে৷ যা আর এজীবনে কাটবে না৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)