Mamata Banerjee: 'আগুন নিয়ে খেলবেন না', অমিত শাহকে পালটা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী। তাই বলে শাহ যেন তাঁকে কিছু শেখাতে না আসেন। পাশাপাশি তিনি আরও বলেন, সীমান্ত এলাকা বিএসএফের নজরদারিতে। সেখানে রাজ্যের কোনও ভূমিকা নই। তাই গরু পাচার বন্ধ থেকে শুরু করে অনুপ্রবেশ রোখা, এসব কেন্দ্রের কাজ।

Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৫ মে:  দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরী, উত্তরপ্রদেশ (UP), মধ্যপ্রদেশে কী হচ্ছে, সেদিকে নজর দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবতে হবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,  গণতান্ত্রিক দেশে বুলডোজার দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মানুষ রুখে দাঁড়াবে এবং যোগ্য জাবাব দেবে। তাই আগুন নিয়ে খেলবেন না। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে অমিত শাহকে আজ এভাবেই বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী। তাই বলে শাহ যেন তাঁকে কিছু শেখাতে না আসেন। পাশাপাশি তিনি আরও বলেন, সীমান্ত এলাকা বিএসএফের নজরদারিতে। সেখানে রাজ্যের কোনও ভূমিকা নই। তাই গরু পাচার বন্ধ থেকে শুরু করে অনুপ্রবেশ রোখা, এসব কেন্দ্রের কাজ। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ চান বলে আজ আক্রমণ করেন অমিত শাহ। তারই উত্তর দিতে গিয়ে সীমান্তে বিএসএফের নজরদারি কেন্দ্রীয় সরকারের অধীনে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Amit Shah: কোভিড মিটলেই সিএএ লাগু হবে, বললেন অমিত শাহ

এসবের পাশাপাশি কেন্দ্রের বিজেপি বিরুদ্ধে বিরোধী ঐক্য নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খেলা শেষ হয়ে গিয়েছে বলে মনে করবেন না। শুভ বুদ্ধির উদয় হলে, সেই সমস্ত মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রত্যেককে একসঙ্গে লড়াই করে বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement