Jadavpur: সই নকল করে বৃদ্ধার অ্যাকউন্ট থেকে চুরি ১৭ লক্ষ টাকা, গ্রেফতার স্টেট ব্যাঙ্কের যাদবপুর শাখার ডেপুটি ম্যানেজার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেট ব্যাঙ্কের শাখায় নিজের সেভিংস অ্যাকাউন্ট ছিল এক বৃদ্ধার। দীর্ঘদিন ধরেই সেই অ্যাকাউন্টে কোনও লেনদেন করতেন না।

প্রতীকী ছবি (File Photo)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেট ব্যাঙ্কের শাখায় নিজের সেভিংস অ্যাকাউন্ট ছিল এক বৃদ্ধার। দীর্ঘদিন ধরেই সেই অ্যাকাউন্টে কোনও লেনদেন করতেন না। সম্প্রতি বৃদ্ধার নাতি পাসবই আপডেট করতে গিয়ে দেখলেন কমপক্ষে প্রায় ১৭ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। আর তারপরেই বৃদ্ধা যাদবপুর থানায় (Jadavpur Police) অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গ্রেফতার করা হল ওই ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার সুমন কুমার সিংকে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই চুরির ঘটনায় মূল চক্রী ছিলেন তিনিই। তবে সুমন ছাড়াও ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মচারি এই ঘটনায় জড়িত রয়েছে। সেই কারণে এখনও তদন্ত জারি রেখেছে পুলিশ।

বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি

জানা যাচ্ছে, গত ২৩ জানুয়ারি বছর ৮২-এর ওই প্রৌঢ়া থানায় গিয়ে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অ্যাকাউন্টে বেশ কিছুটা টাকা জমিয়ে রেখেছিলেন। দীর্ঘদিন অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না হওয়ায় ব্যাঙ্কের তরফ থেকে কোনও মেসেজও ফোনে আসছিল না। কয়েকদিন আগে তাঁর নাকি ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করিয়ে দেখতে পায় দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। আর সেই টাকার পরিমাণ ১৭ লক্ষ টাকা।

পুলিশি হেফাজতে ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ নামে তদন্তে। আর তারপরেই জানা যায় ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার সুমন বৃদ্ধার সই নকল করে টাকা তুলেছে। তবে এই ঘটনায় সে একা জড়িত নয় বলে দাবি তদন্তকারীদের। ফলে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করার পর বুধবারই আদালতে পেশ করে তাঁকে হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় আর কারা জড়িত এবং টাকার হদিশ পেতে ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement